শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন প্রদর্শন করল ফিলপস

  |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ঢাকায় ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন প্রদর্শন করল ফিলপস

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফিলপস লিমিটেডের উদ্যোগে সম্প্রতি ঢাকায় ‘ব্যাংকার্স মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও জ্যেষ্ঠ নির্বাহীরা একত্রিত হয়ে ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং নিয়ে আলোচনা, সহযোগিতা এবং দৃষ্টিভঙ্গি বিনিময় করে। সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ফিলপস তাদের সর্বশেষ প্রযুক্তি সমাধান প্রদর্শন করে। এ সময় ফিলপসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার তুষার হাসান বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশ্ববিখ্যাত ফিউচারিস্ট, আন্তর্জাতিক বেস্টসেলিং লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্রেট কিংয়ের কি-নোট প্রেজেন্টেশন। এ সময় ফিলপস সিটি ব্যাংক ও এবি ব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্বের ঘোষণা দেয়। কী-নোট প্রেজেন্টেশন শেষে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ফিলপসের সিইও বিশ্বাস ধাকাল।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com