শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা ব্যাংকের এমডির চলতি দায়িত্বে এ কে এম শাহনেওয়াজ

  |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

ঢাকা ব্যাংকের এমডির চলতি দায়িত্বে এ কে এম শাহনেওয়াজ

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করার পর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম শাহনেওয়াজকে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েববসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শাহনেওয়াজ ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৮৯ সালে এবি ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

তার পূর্বসূরী শেখ মোহাম্মদ মারুফ ২০২৪ সালের ১ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঢাকা ব্যাংকে যোগ দিয়েছিলেন। দশ মাসের মাথায় গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মারুফ বলেন, “পদত্যাগের কোনো কারণ নেই। একদম ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমি কয়েকটা দিন অফ নেব, তারপর দেখি।”

ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এমডির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com