শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘নতুন কুঁড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

‘নতুন কুঁড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

‘নতুন কুঁড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বাংলাদেশের ইতিহাসের প্রথম ট্যালেন্ট হান্ট শো ‘নতুন কুঁড়ি’। সারা দেশ থেকে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ করে জাতীয় মঞ্চে তুলে ধরার পাশাপাশি তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ করে দেয় বাংলাদেশ টেলিভিশনের এ অনুষ্ঠান। বিটিভির অনুষ্ঠানটি হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায়।

২০০৫ সালের পরে অজ্ঞাত কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। প্রায় দুই দশক পর বিটিভিতে আবার নতুন কুঁড়ির কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে ১৭ আগস্ট, বেলা ৩টায় ‘নতুন কুঁড়ি’ ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মোহাম্মদ মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মো. আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) মো. ফখরুল আলম, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহামেদ, বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে নতুন কুঁড়ি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিশুরা গাইছিল নতুন কুঁড়ির বিখ্যাত থিম সং ‘আমরা নতুন আমরা কুঁড়ি …’।

এছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশুদের নিয়ে প্রতিযোগিতার অনলাইন ও অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন। উল্লেখ্য, ১৫ আগস্ট প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com