| বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
ট্রাস্ট ব্যাংক ও এসিআই মোটরসের মধ্যে এমওইউ স্বাক্ষর
ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসিআই মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন ও এসিআই পিএলসির করপোরেট ট্রেজারি ম্যানেজার সাবরিনা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসিআই মোটরসের ডিএমডি সুব্রত রঞ্জন দাস ও ট্রাস্ট ব্যাংকের হেড অব কার্ডস মো. মোস্তফা মোশাররফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এসিআই মোটরসের শোরুম থেকে ইয়ামাহা মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সুদবিহীন ইএমআই সুবিধা পাবেন।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam