| বুধবার, ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং-বিষয়ক কর্মশালা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারীকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং-বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আসাদুজ্জামান ভূঁইয়া ও এসএম আবু জাফর। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসভিপি তৌহিদ সিদ্দিকীসহ শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ৫২ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam