| রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
রয়্যাল এনফিল্ড মোটরবাইক ক্রয়ে বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা। এ উপলক্ষে রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ ও ইফাদ মোটরসের হেড অব বিজনেস মুইদুর রহমান তানভীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম ও হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান উপস্থিত ছিলেন।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam