| শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজনে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam