| রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
নগদবিহীন বা ক্যাশলেস সমাজ গড়ে তুলতে ব্যাংকিং খাতে লেনদেন ডিজিটালাইজে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন
মো. শরাফত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেনের মাধ্যমে একটি ক্যাশলেস ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। লেনদেনে কাস্টমারকে কত ফি দিতে হয় তারা সেটা জানে না। কাস্টমারের এ খরচের পরিমাণ উন্মুক্ত করার পক্ষে কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটা নগদবিহীন সমাজ গড়ে তুলতে চাই। এখানে আমাদের প্রণোদনা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক আগামীতে সে প্রণোদনা দিতে কাজ করছে। তবে কোন ফরম্যাটে সেটা এখনি বলছি না।’
তবে ডিজিটাল লেনদেন সিস্টেম তৈরি করতে হলে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা বা সম্পর্ক থাকতে হবে বলে জানান তিনি। তা না হলে আগামীতে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে, অনেককে মার্কেট হারাতে হতে পারে বলেও অভিমত বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ পরিচালকের।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান।
Posted ৪:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam