| সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
স্বর্ণের ডিজিটাল রূপান্তর করতে যাচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। লন্ডনের প্রায় ৯০ হাজার কোটি ডলারের স্বর্ণের বাজারে আধুনিকতার ছোঁয়া আনতে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এর উদ্দেশ্য লেনদেন, নিষ্পত্তি ও জামানত হিসেবে ব্যবহারের জন্য মূল্যবান এ ধাতুর নতুন ডিজিটাল সংস্করণ তৈরি করা। নতুন এ ডিজিটাল ইউনিটটির নাম দেয়া হয়েছে ‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ (পিজিআই)। আগামী বছরের প্রথম তিন মাসে লন্ডনে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান নির্বাহী ডেভিড টেইট বলেন, বর্তমানে অনেক ব্যাংক ও বিনিয়োগকারীর কাছে স্বর্ণ মজুদ সম্পদ হিসেবে গচ্ছিত থাকে, যা থেকে কোনো আয় হয় না। স্বর্ণের ডিজিটাল রূপান্তর করা হলে একে লাভজনক কাজে লাগানো যাবে। উদাহরণস্বরূপ, এটি মার্জিন কল পূরণে বা জামানত হিসেবে ব্যবহার করা যাবে। এ পরিবর্তনের ফলে সম্পদ ব্যবস্থাপক ও ব্যাংকগুলো ধাতুটিকে এখনকার চেয়ে অনেক বেশি কার্যকর ও লাভজনক সম্পদ হিসেবে দেখতে শুরু করবে।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam