শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি

  |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা।

বক্তারা বলেন, সাংবাদিকরা জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ঝুঁকিপূর্ণ পেশাগত জীবনে বীমার সুরক্ষা একটি সময়োপযোগী উদ্যোগ। সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com