| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলামসহ জোনের অধীন শাখাগুলোর প্রধান, নির্বাহী ও অন্য কর্মকর্তারা।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam