| শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
এসব কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, গ্রাহকদের ২০০০ কোটি টাকার মতো পরিশোধ করলেই এ সমস্যার সমাধান হবে। শুক্রবার বীমা প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের(ক্যামেলকো) সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কক্সবাজারের লং বীচ হোটেলে সম্প্রতি এই সম্মেলন শুরু হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকোস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বলেন, “ আজকের প্রতিপাদ্য-অবৈধ অর্থপ্রবাহ মোকাবিলায় কঠোর কমপ্লায়েন্স,আমাদের সকলের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে। অত্যন্ত সময়োপযোগী এই আয়োজনের জন্য আমি ICCAB- এবং BFIU কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
কক্সবাজারের মতো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে আমরা যখন একত্রিত হয়েছি, তখন আমাদের মনে রাখতে হবে—আমরা এখানে এসেছি দেশের আর্থিক ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ করতে।
আজকের পৃথিবীতে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি আর্থিক অপরাধের ধরনও বদলে যাচ্ছে। এখন শুধু টাকা পাচার বা সন্ত্রাসে অর্থায়নই নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও একটি বড় হুমকি।
আমাদের মনে রাখতে হবে, একটি দেশের অর্থনীতিকে নিরাপদ রাখতে হলে সবার আগে প্রয়োজন আর্থিক অপরাধ বন্ধ করা ।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam