শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আবার বাড়লো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত কমিটির মেয়াদ

  |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

আবার বাড়লো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত কমিটির মেয়াদ

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে সুপারিশ দেওয়ার জন্য ফের সময় বাড়িয়েছে সরকার। এবার নতুন করে মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১১ মার্চ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে প্রথমে তিন মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ দিতে বলা হয়েছিল। পরবর্তীতে এক দফা মেয়াদ বাড়ানো হয়, যার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

কমিটিকে ২০১৬ সালে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত অগ্রগতি, এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্লেষণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com