| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা নতুন ঠিকানায় (ডেভোটেক টেকনোলজি পার্ক লিমিটেড, হোল্ডিং-১১, সড়ক-১১৩/এ, গুলশান) কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এএমডি ইমতিয়াজ ইউ আহমেদ ও ডিএমডি এমএম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিটিএসডির প্রধান গালিব মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam