| শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘ইফেক্টিভ অডিটিং: টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি এ আয়োজনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি কেএম মুনিরুল আলম আল-মামুন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইভিপি মোহাম্মদ ওবায়দুল্লাহ্ ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম। বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মু. আলাউদ্দীন হোসেন, যুগ্ম পরিচালক মো. শাহাদাৎ হোসেন ও উপপরিচালক লেনিন আজাদ পলাশ এবং ইসলামী ব্যাংকের এসভিপি মু. মিজানুর রহমান। এছাড়া কর্মশালায় আইবিটিআরএর কোর্স কো-অর্ডিনেটর, ফ্যাকাল্টি মেম্বার ও অডিট ডিভিশনের ১১০ কর্মকর্তা অংশ নেন।
Posted ৭:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam