| রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 120 বার পঠিত
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সমাধান সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমাধান মোবাইল ওয়ালেট ও মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে নির্বিঘ্ন অর্থ স্থানান্তরের সুযোগ তৈরির জন্য এ চুক্তি হয়। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন এবং সমাধানের সিওও মোহাম্মদ আনোয়ার হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মারুফ হায়দার, সিটিও নাজমুল হুদা সরকার, রিলেশনশিপ ম্যানেজার আশরাফুর রহমান, সমাধানের সিওও মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব প্রডাক্ট অ্যান্ড প্রাইসিং মো. সালাহ উদ্দিন তানভীর, হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এবিএম সাইফুল বারীসহ অন্যরা।
Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam