| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 62 বার পঠিত
প্রাইম ব্যাংক পিএলসির ডেবিট কার্ডধারীরা এখন থেকে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পার সেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ারদার তানভীর ফয়সাল এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পার এজিএম ও সেলস অ্যান্ড মার্কেটিং অপারেশনস ইনচার্জ কাওসার লিংকন আরেফীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া ও রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সাদাত মো. সায়েমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam