| মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির আইপিও অর্থ ব্যয়ের সময়সীমা ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
তথ্যানুসারে ১৯ অক্টোবর এক চিঠির মাধ্যমে আইপিওর অব্যবহৃত ৭৩ কোটি ৮২ লাখ টাকা ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন ও ব্যয়ের সময়সীমা বৃদ্ধির বিষয়ে চিঠি দেয় কমিশন। এর আগে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা এসব সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৯ নভেম্বর আইপিওর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করে গ্লোবাল ইসলামী ব্যাংক। অর্থ হাতে পাওয়ার দুই বছরের মধ্যে তা ব্যয়ের শর্ত ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় এক বছর পেরিয়ে গেলেও পুরো অর্থ ব্যয় করতে পারেনি ব্যাংকটি। পরবর্তী সময়ে ব্যয়ের সময়সীমা আরো দুই বছর অর্থাৎ ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়ার পাশাপাশি আইপিও-সংক্রান্ত ব্যয়ের অবশিষ্ট প্রায় ৩২ লাখ টাকা এসএমই খাতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পর্ষদ।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam