| বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 165 বার পঠিত
আর্থিকভাবে রুগ্ণ হয়ে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে গত মাসে অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নতুন ব্যাংকের সংঘবিধি ও সংঘস্মারক ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি নতুন ব্যাংকের লাইসেন্স ও কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্যও নেয়া হয়েছে উদ্যোগ। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এ বছরের ডিসেম্বরের মধ্যেই যাতে নতুন ব্যাংকটির কার্যক্রম শুরু করা সম্ভব হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক—এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বর্তমানে কর্মীর সংখ্যা ১৮ হাজারেরও বেশি। প্রতি বছর তাদের বেতন-ভাতার পেছনে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়। সেই সঙ্গে পরিচালন ব্যয়ের জন্য ব্যয় হয় বড় অংকের অর্থ। এ অবস্থায় নতুন ব্যাংকটি বিশাল কর্মীর চাপ বহন করে টেকসই হতে পারবে কিনা সে শঙ্কাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam