| বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam