শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেটলাইফের বিমার আওতায় আসছেন মিডল্যান্ড ব্যাংকের কর্মী-নির্ভরশীলরা

  |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

মেটলাইফের বিমার আওতায় আসছেন মিডল্যান্ড ব্যাংকের কর্মী-নির্ভরশীলরা

মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার কর্মী ও তাদের নির্ভরশীলদের জন্য বিমা সুবিধা দেওয়ার লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সই করেছে। এ অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের প্রায় ৬০০ জন স্থায়ী কর্মী দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষা পাবেন। পাশাপাশি তাদের নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বিমা সুবিধার আওতায় আসবেন।

মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ-জামান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ চুক্তিতে সই করেন।

কর্মীদের জন্য বিমা সুবিধা একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাবোধ ও আনুগত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি মেটলাইফ বাংলাদেশ ‘Employee Benefit Trends Study (EBTS)’ শীর্ষক একটি জরিপ পরিচালনা করে, যেখানে বাংলাদেশের বেসরকারি খাতের কর্মীরা অংশ নেন।

জরিপে দেখা যায়, ৫৬ শতাংশ কর্মী মনে করেন আর্থিক উদ্বেগ তাদের কর্মদক্ষতা কমিয়ে দেয় এবং ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত করেন। ৭৮ শতাংশ কর্মী জানান, বিমা ও ওয়েলনেস সুবিধা—যেমন মানসিক স্বাস্থ্য সহায়তা প্রতিষ্ঠানের প্রতি তাদের আরও অনুগত করে তোলে।

দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, প্রয়োজনভিত্তিক কাস্টমাইজড সমাধান, আধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা এবং আর্থিক সক্ষমতার কারণে মিডল্যান্ড ব্যাংক তাদের বিমা সেবাদাতা হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে, যা দ্রুত ও ঝামেলামুক্তভাবে দাবি পরিশোধ নিশ্চিত করে।

এ প্রসঙ্গে মিডল্যান্ড ব্যাংকের সিইও আহসান-উজ-জামান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কর্মীদের জন্য এ বিমা সুবিধা তাদের প্রতিষ্ঠানের প্রতি অন্তর্ভুক্তি ও আনুগত্য আরও বাড়াবে। দীর্ঘদিন প্রত্যাশিত এই গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা আমাদের কর্মী ও তাদের নির্ভরশীলদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে এবং অনাকাঙ্ক্ষিত চিকিৎসা ব্যয়ের বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি দেবে।

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, কর্মীদের জন্য আমরা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব একই রকম দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা বিমা সুরক্ষার মাধ্যমে কর্মচারীর কল্যাণকে অগ্রাধিকার দেয়।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২০১৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা দিয়ে আসছে। অন্যদিকে, মেটলাইফ প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানে বিমা সুরক্ষা দিচ্ছে। দেশটিতে সর্বোচ্চ পরিমাণ দাবি নিষ্পত্তির রেকর্ডও মেটলাইফ বাংলাদেশের দখলে।

চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন; ডিএমডি ও সিটিও নজমুল হুদা সরকার; প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান; আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন; পিআরডি প্রধান রাশাদুল আনোয়ার; মানবসম্পদ বিভাগের প্রধান জুবায়েদ উর রহমান।

মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা আলা উদ্দিন; চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান; চিফ হিউম্যান রিসোর্স অফিসার তৌহিদুল আলম; করপোরেট বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম; ডেপুটি ম্যানেজার (করপোরেট বিজনেস) শেহেনাজ আক্তার; এবং ম্যানেজার (করপোরেট বিজনেস) মোহাম্মদ টিপু সুলতান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com