| বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
নন-লাইফ বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
গত ১৬ ফেব্রুয়ারি নিয়োগ অনুমোদন সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
আইডিআরএ’র উপপরিচালক (নন লাইফ) মোঃ সোলায়মান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৭ আগস্ট ২০২৮ পর্যন্ত মোট ২ বছর ৬ মাসের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
আমিনুর রহমান এর আগে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৮ সালের আগস্টে রিলায়েন্স ইন্স্যুরেন্সে তিনি বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। পরে প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কাজ করেছেন।
Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam