শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক

  |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   63 বার পঠিত

নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সংস্থাটির সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (বীমা-১ শাখা) জারিকৃত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, এর আগে চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. ফজলুল হককে আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটির নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ড. এম আসলাম

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com