| রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ট্রেনিং ইনস্টিটিউটে ঢাকা অঞ্চলের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখার ৩৭ জন শাখা ব্যবস্থাপককে নিয়ে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি, শাখাভিত্তিক ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট শাখাগুলোর সামগ্রিক ব্যবসায়িক অবস্থা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। তিনি শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও গতিশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam