| সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ সভা রোববার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নির্বাহী ও পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস. এম. আব্দুল হামিদ, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।
সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম, সার্বিক আর্থিক অবস্থা, পরিচালন দক্ষতা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন খাতে ব্যাংকের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা হয়।
এছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam