প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন সফলভাবে আয়োজন করা হয়েছে

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   প্রিন্ট  

প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন সফলভাবে আয়োজন করা হয়েছে

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন-২০২৫ সম্প্রতি কক্সবাজারের লং বীচ হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগণ।

সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৬ ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য অর্জনের বিভিন্ন দিক আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৩ AM | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#