শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ কক্সবাজারে

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ কক্সবাজারে

দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কক্সবাজারে ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। গত ১১ এপ্রিল সৈকত নগরীর একটি হোটেলে আয়োজিত ‘হাই পারফরম্যান্স ম্যানেজার্স কনফারেন্স’ ও বীমা দাবি চেক বিতরণ অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের মাঝে এ অর্থের চেক হস্তান্তর করেন। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০ হাজার উন্নয়নকর্মী অংশগ্রহণ করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমদ ও মফিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানির সংগৃহীত প্রিমিয়াম সরকারি ট্রেজারি বন্ড এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ করা হচ্ছে, যা অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।

তিনি আরও জানান, স্বচ্ছতা ও নীতিনিষ্ঠতার ভিত্তিতে কোম্পানির পরিচালনা কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানে সুশাসন বজায় রয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার ফলে কর্মীরা সফলভাবে বীমা পলিসি বিপণন ও গ্রাহকসেবা প্রদান করছে। নির্ধারিত সময়ে দাবি পরিশোধের কারণে কোম্পানির সুনাম ও ব্যবসায়িক অগ্রগতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সভাপতির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, বীমা একটি স্বাধীন ও সেবামূলক পেশা, যেখানে আয় করার সুযোগ সীমাহীন। ন্যাশনাল লাইফের সঙ্গে যুক্ত হয়ে অনেক কর্মী আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করছেন। তিনি উল্লেখ করেন, একসময় বীমা পেশা অবহেলিত হলেও বর্তমান সময়ে এটি একটি সম্মানজনক পেশায় পরিণত হয়েছে এবং এ ক্ষেত্রে ন্যাশনাল লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, কর্মীদের অনুপ্রেরণা ব্যবসায়িক সাফল্যের অন্যতম চালিকাশক্তি। বীমা যেমন গ্রাহকের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি এই খাতে কাজ করা ব্যক্তিদের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com