শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেমিট্যান্স ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কৃত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

রেমিট্যান্স ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কৃত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং প্রবাসী গ্রাহকদের সম্মানিত করতে “ঈদ-উল ফিতর রেমিট্যান্স ক্যাম্পেইন–২০২৬” উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।

সোমবার (১৩ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। তিনি নির্বাচিত তিনজন গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন। ক্যাম্পেইনের অধীনে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মো. রাফাত উল্লা খান বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী।

উক্ত ক্যাম্পেইনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জনকারী গ্রাহকরা হলেন—নরসিংদীর হাতিরদিয়া এজেন্ট আউটলেটের মোছাঃ মারজিয়া, ব্রাহ্মণবাড়িয়ার চান্দলা এজেন্ট আউটলেটের লাকী আক্তার এবং কাঠগড়া শাখার মোঃ সুমন মিয়া।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস. এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং মীর মোহাম্মদ হাসানুল জাহেদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com