শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ব্যাংকের নতুন হলেন এমডি হাসান ও. রশিদ

  |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের নতুন হলেন এমডি হাসান ও. রশিদ

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার হাসান ও. রশিদ। তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করা আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এমডির দায়িত্বে থাকা আলী রেজা ইফতেখার দেশের ব্যাংকিং খাতে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারীদের মধ্যে অন্যতম।

সোমবার (২০ এপ্রিল) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দশকের বেশি পেশাগত অভিজ্ঞতা নিয়ে হাসান ও. রশিদ নতুন এই দায়িত্বে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংকেই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান যেমন—ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রূপান্তরমূলক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা এবং কৌশলগত ব্যবস্থাপনায় দক্ষতার জন্য তিনি সুপরিচিত। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে ব্যাংকটির ব্যালান্স শিট দ্বিগুণ হয় এবং ট্রেড ফাইন্যান্স কার্যক্রমে উল্লেখযোগ্য প্রসার ঘটে। এ সময় দেশে প্রথমবারের মতো কমার্শিয়াল পেপার ও জিরো কুপন বন্ডের মতো আধুনিক আর্থিক উপকরণ চালু করা হয়।

শিক্ষাজীবনে হাসান ও. রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি ‘ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন এবং যুক্তরাজ্যভিত্তিক ওমেগা প্রতিষ্ঠান থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদ লাভ করেন।

ব্যাংকটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তার নেতৃত্বে ইস্টার্ন ব্যাংক নতুন সাফল্যের শিখরে পৌঁছাবে এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবায় আরও অগ্রগতি অর্জন করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com