| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইসলামিক বীমা (তাকাফুল) বিভাগের একজন গ্রাহকের মৃত্যুর পর তার মনোনীত সুবিধাভোগীর নিকট ৩০ লাখ টাকার অধিক বীমা অর্থ প্রদান করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বগুড়ার হোটেল ক্যাসল সোয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রয়াত মজনুর রহমানের নমিনি মোছা. আখিয়ারা খাতুনের হাতে ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক, এফসিএ।
অনুষ্ঠানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মেঘনা লাইফ সবসময়ই গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি মোট ৪ হাজার ৪২৮ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। এর মধ্যে ১৪ হাজার ৮২২ জন পলিসিধারীর নমিনিদের কাছে মৃত্যুজনিত দাবি প্রদান করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গ্রাহক ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই মেঘনা লাইফের প্রধান উদ্দেশ্য।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam