পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে বার্ষিক সম্মেলন এবং বীমা গ্রাহকদের দাবি পরিশোধের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই বার্ষিক সভা ও চেক বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল-আমিন বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী সাকিল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন এবং ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কে এম বিল্লাল হোসেন, আল-আমিন একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান এবং আল-বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি বি এম ইউসুফ আলী মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে দাবিকৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।