শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণ” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, সম্পদের মান বজায় রাখা এবং সার্বিক আর্থিক স্থিতিশীলতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সুচিন্তিত বিনিয়োগ পরিকল্পনা, যথাযথ ঝুঁকি বিশ্লেষণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে খেলাপি বিনিয়োগ হ্রাস করা সম্ভব, যা গ্রাহক ও অংশীজনদের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. জুলকার নায়েন, মো. মাজহারুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৫০ জন বিনিয়োগ কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হয়ে উঠবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com