পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বরিশাল অঞ্চলে বীমা দাবির চেক প্রদান ও উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বরিশালে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনের মিলনায়তনে এই বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান ও ব্যবসা উন্নয়ন বৈঠক আয়োজন করা হয়। আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল-বারাকাহ্ একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান এবং অ্যাডভোকেট সুমন আকনসহ অনেকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের সিনিয়র জিএম সোয়েব আহমেদ দেওয়ান এবং প্রকল্প ইনচার্জ আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।
সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে বিতরণ করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।