শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফি প্রদানকারী কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নে ফের আইডিআরএ’র প্রতি আহ্বান

  |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

ফি প্রদানকারী কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নে ফের আইডিআরএ’র প্রতি আহ্বান

২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে যেসব বীমা প্রতিষ্ঠান নিবন্ধন ফি পরিশোধ করেছে, তাদের লাইসেন্স নবায়ন প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রতি আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। একইসঙ্গে, ২০২৬ সালের জন্য নির্ধারিত অতিরিক্ত নবায়ন ফি নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তা সমাধানের লক্ষ্যে প্রয়োজনে সরকারি গেজেট সংশোধনের দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান বরাবর একটি পত্র প্রেরণ করেন বিআইএ’র সভাপতি সাঈদ আহমেদ, এমপি।

পত্রে বলা হয়, বীমা আইন, ২০১০-এর ১১(২) ধারা অনুসারে, কোনো বীমা কোম্পানিকে সংশ্লিষ্ট বছরের লাইসেন্স নবায়নের জন্য আগের বছরের ৩০ নভেম্বরের মধ্যে আবেদন জমা ও নির্ধারিত ফি প্রদান করতে হয়। একই আইনের ১১(৩) ধারা অনুযায়ী, আবেদনপত্র ও ফি গ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে ওই বীমা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করবে।

এ প্রসঙ্গে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিআইএ’র নির্বাহী কমিটির ২২৭তম বৈঠকে কয়েকজন সদস্য অভিযোগ করেন যে, নির্ধারিত সময়সীমার (৩০ নভেম্বর ২০২৫) মধ্যে ফি জমা দেওয়ার পরও বহু প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন সম্পন্ন হয়নি। এতে তারা অসন্তোষ প্রকাশ করেন।

পত্রে আরও উল্লেখ করা হয়, এর আগে ১ মার্চ বিআইএ’র একটি প্রতিনিধি দল আইডিআরএ’র সাবেক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ২০২৬ সালের বর্ধিত নবায়ন ফি ছাড়া লাইসেন্স নবায়নের অনুরোধ জানালে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।

এই পরিস্থিতিতে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধকারী বীমা কোম্পানিগুলোর লাইসেন্স দ্রুত নবায়নের পাশাপাশি ২০২৬ সালের অতিরিক্ত ফি সংক্রান্ত জটিলতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএ’র প্রতি জোর দাবি জানিয়েছে বিআইএ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(312 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com