ময়মনসিংহে কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ শাখা নতুন ভবনের উদ্বোধন

অনলাইন ডেস্ক

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট  

ময়মনসিংহে কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ শাখা নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩মে সকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যলয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদ উদ্বোধক ও উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সানজিদা রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) শাখার এসপিও এন্ড ম্যানেজার মোঃ আবু রায়হানের সভাপতিত্বে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা (ডিজিএম)আহম্মদ আমান ময়মনসিংহ উত্তর এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মাদ কামরুল হাসান বিভাগীয় কার্যালয়ের এজিএম মোঃ সুলতান উদ্দিন সহ অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শাখাটি সাহা মার্কেট (ঈশ্বরগঞ্জ মেইন) রোড থেকে এখন ঈশ্বরগঞ্জ মেইন রোডে অবস্থিত বুলবুল টাওয়ারের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:৩৯ AM | সোমবার, ০৪ মে ২০২৬

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#