শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা থাকছে না

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   50 বার পঠিত

শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা থাকছে না

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দিয়ে সংশোধিত আইনের গেজেট প্রকাশ করেছে সরকার।

সোমবার (৪ মে) এই গেজেট জারি করা হয়।

‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী, চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর।

সংশোধিত আইনে বলা হয়েছে, এই আইন ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আইন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৭-এর উপধারা (৩) সংশোধন করা হয়েছে। সংশোধনে দফা (ঙ)-এর শেষে থাকা সেমিকোলন চিহ্নের পর “বা” শব্দ যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে দফা (চ)-এ থাকা “; বা” চিহ্ন ও শব্দের পরিবর্তে দাঁড়ি চিহ্ন বসানো হয়েছে। এছাড়া ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) বিলুপ্ত করা হয়েছে।

এই সংশোধনের ফলে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা আর থাকছে না।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com