শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় কমেছে, ক্যাশফ্লোতে ইতিবাচক পরিবর্তন

  |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় কমেছে, ক্যাশফ্লোতে ইতিবাচক পরিবর্তন

বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের (Q1) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (০৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা। ফলে বছরের ব্যবধানে আয় কিছুটা কমেছে। তবে ক্যাশফ্লোর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (OCFPS) হয়েছে ১১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ২ টাকা ৭৯ পয়সা। এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩২ টাকা ১১ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(312 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com