শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

চট্টগ্রামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।

সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে নগরের জুবলি রোডে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখার ভেতরে এ বিক্ষোভ করেন আমানতকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে পারছেন না। এতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। তারা দ্রুত আমানতের পুরো টাকা ফেরত দেওয়ার দাবি জানান।

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক ও প্রবাসী হাজী জাহাঙ্গীর আলম বলেন, ‘হেয়ার কাট’ পদ্ধতির কোনো মানে হয় না। আমাদের কষ্টের টাকা আমাদের ফেরত দিন।

গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক জয়া চৌধুরী বলেন, “টাকা জমা রেখে এখন পথে পথে আন্দোলন করতে হচ্ছে। আমানতকারীদের কষ্টার্জিত অর্থ কোনো ধরনের কাটছাঁট ছাড়া ফেরত দিতে হবে।”

এদিকে বিক্ষোভ চলাকালে ব্যাংকের কোনো কর্মকর্তাকে শাখায় দেখা যায়নি। আন্দোলনকারীরা শাখার ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভে শতাধিক আমানতকারী অংশ নেন। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com