শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সঙ্গে মতবিনিময়ে বসছে বিআইএ

  |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সঙ্গে মতবিনিময়ে বসছে বিআইএ

দেশের নন-লাইফ বীমা খাতের বর্তমান পরিস্থিতি, সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় বসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

আগামী ২০ মে ২০২৬ বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার রমনায় অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার (লেভেল-২)-এ এ সভা অনুষ্ঠিত হবে।

বিআইএর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশের বীমা সেক্টরের উন্নয়নে বিআইএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নন-লাইফ বীমা খাতের সার্বিক অবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণে এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় নন-লাইফ বীমা খাতের বর্তমান প্রেক্ষাপট, সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নে প্রয়োজনীয় কর্মপন্থা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি খাতের উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেছে বিআইএ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(312 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com