ন্যাশনাল লাইফের মৃত্যু দাবি পরিশোধ

  |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত

ন্যাশনাল লাইফের মৃত্যু দাবি পরিশোধ

গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির-ডিআরইউ দুই সদস্যের মৃত্যু দাবির অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে সদস্য মৃত নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন নির্বাহীসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৩ এএম | বুধবার, ২০ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(371 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com