| বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত
Popular Life Insurance PLC-এর আয়োজনে ফেনী জেলায় সোমবার বর্ণাঢ্য পরিবেশে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান, ব্যবসা উন্নয়ন সভা এবং গ্রাহক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, উন্নয়নকর্মী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, Bangladesh Insurance Forum-এর প্রেসিডেন্ট এবং Bangladesh Insurance Association-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। তিনি তার বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমা খাতের অবদান, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে জীবন বীমার প্রয়োজনীয়তা এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ নিয়ে গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে Popular Life Insurance PLC নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বীমা সেবাকে আরও বিস্তৃত করতে কোম্পানি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক, ইউনিট প্রধান এবং উন্নয়নকর্মীরা। সভায় ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মপরিকল্পনা গ্রহণ, দক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা দ্রুত দাবি নিষ্পত্তির জন্য কোম্পানির প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সেবা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৬:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam