শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বিসিবি নির্বাচনের আর ১ সপ্তাহও বাকি নেই। ঠিক এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এই রিট করেছেন ৬ জন কাউন্সিলর।

 

আজ ২ জুন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হবে।

এর আগে গেল ১৬ মে এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এরপর গেল ১৭ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এই নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। সেই ২৫ জন পরিচালক ভোট দিয়ে একজনকে সভাপতি নির্বাচিত করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com