ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ

  |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ

আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি নিয়মিত অফিসেও যাচ্ছেন না। ব্যাংকের একাধিক দায়িত্বশীল সূত্র তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

আদিল চৌধুরী ২০২৫ সালের ৭ জুলাই তিন বছরের চুক্তিতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তাঁর পূর্বসূরি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।

এমন এক সময়ে আদিল চৌধুরী দায়িত্ব ছাড়লেন, যখন ন্যাশনাল ব্যাংক উচ্চমাত্রার খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপ মোকাবিলা করছে। ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন এখনো আসেনি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংকের ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে। ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে টানা লোকসানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং অতীতের বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে ব্যাংকটির পুঞ্জীভূত লোকসান প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন সিকদার গ্রুপ ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্রভাব বজায় রেখেছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর সেই নিয়ন্ত্রণের অবসান ঘটে। বর্তমানে ব্যাংকের পরিচালনায় মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২১ এএম | শনিবার, ০১ অগাস্ট ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com