শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভ্যাট-শুল্ক বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না: এনবিআর

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   277 বার পঠিত

ভ্যাট-শুল্ক বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না: এনবিআর

ভ্যাট-শুল্ক বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, যেসব পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে সেগুলোর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। ফলে সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না।

শনিবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভ্যাট, আয়কর ও শুল্ক বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ এনবিআরের নজরে এসেছে। জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শুল্ক-কর হারে ব্যাপক ছাড় দেয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, এসডিজি বাস্তবায়ন এবং জাতি হিসেবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণ করতে রাজস্ব বোর্ড নানামুখী পদক্ষেপ নিয়েছে।

এনবিআর জানায়, গত চার মাসে বাজারে নিত্যপণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্যতেল ও কীটনাশকসহ আটটি পণ্যে আমদানি, স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে শুল্ক, ভ্যাট ও আয়কর ছাড় দেয়া হয়েছে। তাতে রাজস্ব আদায় ব্যাপকভাবে কমে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ছাড়া অন্য খাত থেকে রাজস্ব বৃদ্ধি করা না গেলে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি দেখা দেবে। তাই ভ্যাটের আওতা বৃদ্ধির পাশাপাশি ভ্যাট, সম্পুরক শুল্ক এবং আবগারি শুল্কের হার ও পরিমাণ যৌক্তিকীকরণের মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়াতে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যবর্তী সময়ে রাজস্ব বোর্ডকে এ বিশেষ পদক্ষেপ নিতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মূল্য সংযোজন করের পাশাপাশি আয়করের ক্ষেত্রেও করের আওতা বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার ধারাবাহিকতায় আয়কর অব্যাহতির বিধান বাতিল ও সংশোধনের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com