| বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের দশম আসর শুরু
প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে মাঠে গড়িয়েছে ‘প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৪-২৫’ মৌসুম। এ উপলক্ষে সম্প্রতি বিসিবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জার্সি উন্মোচন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং এসএভিপি ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষে ছিলেন পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। এ বছর ৬৪ জেলার ৩৫১টি স্কুলের সাত হাজারের বেশি প্রতিযোগী এ আয়োজনে অংশ নিচ্ছে, এতে ম্যাচের সংখ্যা হবে ৫৮৫। জেলা পর্যায়ের ম্যাচগুলো শেষে পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা হবে।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam