| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
সিরাজগঞ্জে শীতার্তদের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকের সিরাজগঞ্জ শাখার উদ্যোগে শহরের শহীদগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী ও স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মো. আনিসুর রাহমান। বিশেষ অতিথি স্থানীয় ব্যবসায়ী হাজী আবু রায়হান ও মো. আব্দুল বাছেত এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মাদ মাসুদ। সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam