| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
ঢাকা ট্রাভেল মার্টের ব্যাংকিং পার্টনার হলো এমটিবি
আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’-এর ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের আয়োজনে ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এমটিবির হেড অব ব্র্যান্ড মো. রজার ইবনে আজাদ এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam