শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী লাইফ ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই

  |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

সোনালী লাইফ ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই

সোনালী লাইফ ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

সংশ্লিষ্ট সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

আজ শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা নামাজ এবং বাদ মাগরিব কুমিল্লার মিয়া বাজারে হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোস্তফা গোলাম কুদ্দুস রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের চেয়ারম্যান এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি।

উল্লেখ্য, পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে ১৯৮৭ সালে একটি সোয়েটার কারখানা স্থাপন করেন মোস্তফা গোলাম কুদ্দুস। এই কারখানায় উৎপাদনের মাধ্যমে সোয়েটারের বৈশ্বিক বাজারে প্রবেশ করে বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(315 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com