শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক যুগের মধ্যে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ

  |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

এক যুগের মধ্যে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ

এক যুগের মধ্যে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ

পরিবর্তিত বাস্তবতায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ যেন স্থবিরতার চাদরে ঢেকে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে (জুলাই থেকে সেপ্টেম্বর) বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ১০ কোটি ৪৩ লাখ ডলার। এটি গত ১০ বছরের বেশি সময়ের মধ্যে যেকোনো তিন মাসের হিসাবে সবচেয়ে কম বিনিয়োগ।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল। এরপর ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নীরব হয়ে পড়েছিলেন। তাঁরা নতুন বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আরও সতর্ক অবস্থানে ছিলেন। এই কারণে বিদেশি বিনিয়োগ ১০ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত ১০ বছরে প্রত্যাশিত হারে বিদেশি বিনিয়োগ কম এসেছে বিশেষত রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বিনিয়োগের প্রবাহ ছিল সীমিত। এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সংকট এবং ডলারের বাজারের অস্থিরতা বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট নিট এফডিআইয়ের ৭ কোটি ২৯ লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগকৃত আয় থেকে। নতুন এবং পুনর্বিনিয়োগ মিলিয়ে মোট ১৪ কোটি ৯৬ লাখ ডলার বিনিয়োগ এসেছে, তবে আন্তকোম্পানি ঋণ বাদ দিলে নিট এফডিআই দাঁড়ায় ১০ কোটি ৪৩ লাখ ডলার। বাংলাদেশের এফডিআইয়ের বড় অংশই দেশের আগে বিনিয়োগ করা কোম্পানির আয় পুনর্বিনিয়োগের মাধ্যমে আসে।

ছবি: আজকের পত্রিকা২০২৩-২৪ অর্থবছরে বিদেশি বিনিয়োগ ১৪৭ কোটি ডলার ছিল, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৮০ শতাংশ কম। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ১৬১ কোটি ডলার, ২০২১-২২ অর্থবছরে ১৭২ কোটি ডলার, ২০২০-২১ অর্থবছরে ১৩২ কোটি ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ১২০ কোটি ডলার বিনিয়োগ হয়েছিল।

জানতে চাইলে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট বা র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখনো অনুকূল নয়। ব্যবসার খরচ বেশি এবং নীতিনির্ধারকদের প্রতিশ্রুতিগুলো, যেমন ওয়ান-স্টপ সার্ভিস, বাস্তবায়িত হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com