| রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ইন্স্যুরেন্সের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশের ‘কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এমডি ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। উদ্যোক্তা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন এবং শাহজাদা মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির এএমডি বিএম শওকত আলী।
Posted ৬:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam